রবিবার, ১ নভেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
টানা বৃষ্টিতে আবারও কোমর পানিতে ডুবলো চট্টগ্রাম নগর। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে।
এদিকে জলাবদ্ধতার কারণে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। রিকশা ও ভ্যানগাড়িতে যাতায়াতে বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। নগরের পাহাড়গুলোতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই।
বৃষ্টিতে কোমর সমান পানিতে ডুবেছে নগরের শুলকবহর, মুরাদপুর, দুই নম্বর গেইট, মোহাম্মদপুর, জাকির হোসেন রোড, ওয়াসা রেবতী মোহন সড়ক, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, ডিসি রোড, ফুলতলা, কে বি আমান আলী রোড, চকবাজার, বাকলিয়া, দেওয়ানহাট, মোগলটুলী, পাঠানটুলী, আগ্রাবাদ কমার্স কলেজ রোড, হালিশহর ওয়াপদাসহ বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গার সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে।
নগরের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে।
সরকারি-বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ মোট ২৬টি পাহাড় আছে। এসব পাহাড়ে বাস করে ৬ হাজার ৫৫৮টি পরিবার। ২৬ পাহাড়ের মধ্যে ১৬টি সরকারি সংস্থার ও ১০টি ব্যক্তি মালিকানাধীন।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত
চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) মঙ্গলবার (৬ অক... বিস্তারিত