সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা হবে: ফখরুল

জনতারকণ্ঠ ডেস্ক    ০৯:৫৫ পিএম, ২০২৪-০৯-০১    238

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ রাষ্ট্রপতি যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আর্দশকে বাস্তবায়িত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা।

একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নতুন স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তুলতে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। শপথ নিয়েছি যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশকে গড়তে কাজ করে যাব।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

তিনি বলেন, একটা ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের পতনের পর সেই সময়ে দলের স্বাধীনতার ঘোষক, পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে এ দলটি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সূচনা হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দূরদৃষ্টি দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য রাজনীতি শুরু করে মানুষকে সঙ্গে নিয়ে তিনি সেদিন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে দল প্রতিষ্ঠা করেছেন।  

তিনি আরও বলেন, ১৯ দফা কর্মসূচির মধ্যে দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিক নির্দেশনা দিয়ে ছিলেন। জাতির সামনে একটা নতুন স্বপ্ন তুলে ধরেছিলেন। শহীদ রাষ্ট্রপতির দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে। বহুদলীয় গণতন্ত্র একইসঙ্গে মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন স্থাপন করেছেন। আজকে প্রায় ৪৬ বছর এই রাজনৈতিক দল বিএনপি; বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি করেছিলেন। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় বাকশাল  করেছিল সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমান যেদিন সব রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে কাজ করা, গণমাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন। অর্থনীতির নতুন নতুন একটা ধারা সূচনা করেছিলেন। আজকে জনগণ সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীতাবাদী দলের পতাকার নিচে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯০ সালে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের পথ সূচনা করেছিলেন। আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করছে, সংগ্রাম করছে। দলটির সাতশ’র অধিক নেতাকর্মী গুম হয়ে গেছে। দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু মাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আজকে এই দিনটিকে স্মরণ করব, আল্লাহ’র অশেষ রহমতে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামীদিনের তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারো সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ দেবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিবরসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

রিটেলেড নিউজ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

এম.ইউছুপ রেজা

ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারত... বিস্তারিত

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড ক... বিস্তারিত

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

এম.ইউছুপ রেজা

বাংলাদেশের পেশাদার সার্ভেয়ারদের প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত জাতীয় সংগঠন "বাংলাদেশ সার্ভেয়ার্স... বিস্তারিত

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত