চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, দুজনকে জরিমানা

এম.ইউছুপ রেজা    ০৯:৪০ এএম, ২০২৪-০৯-০৪    79

চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, দুজনকে জরিমানা

এম.ইউছুপ রেজা : অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও থানাগুলো পুরোপুরি সক্রিয় হয়ে উঠার ব্যয়িত সময়ের মধ্যে কিছু দুষ্কৃতিকারী চট্টগ্রামের কয়েকটি এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটা শুরু করেছে। নগরীর আকবর শাহ এলাকা সেগুলোর মধ্যে অন্যতম। 

এরই ফলশ্রুতিতে আজ নগরীর আকবর শাহ এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টিম পাহাড় কাটা এলাকা পরিদর্শন ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। 

পরিবেশ, বন ও জলাবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোঃ হাসান হাছিবুর রহমানসহ পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে দু’জনকে পাহাড় কাটা অবস্থায় হাতে নাতে ধরা হয়। এসময় তাদের হাতে কোদাল ও কাস্তে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, জায়গার মালিকের নির্দেশে সবজি চাষ করার জন্য তারা পাহাড়ের মাটি কাটছে। এসময় মোবাইল কোর্ট আইন ২০০৯ এবং পরিবেশ সংরক্ষন আইনের আওতায় অপরাধী দুজনকে জরিমানা করা হয়। এদের একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অন্যজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় সচেতনতামূলক বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, পাহাড় কাটা রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করলে ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে অনেক মানুষের মৃত্যু হয়। এছাড়াও বিশে^র জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সালের মধ্যে বায়ো-ডাইভারসিটি ফ্রেমওয়ার্ক এর আওতায় পানি ও জমির ৩০ শতাংশ সংরক্ষণ করার জন্য আইন পাশ করা হয়েছে। এসব বিবেচনা করে পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কোন ধরনের নদী, পুকুর, ডোবা যেমন ভরাট করা যাবে না তেমনি পাহাড়ের মাটিও কাটা যাবে না। কোন পাহাড় ব্যক্তিমালিকানাধীন হলেও সে পাহাড়ের মাটি কাটা যাবে না। যারা এতদিন পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করেছেন তাদের আগামী সাতদিনের মধ্যে নিজ দায়িত্বে সরে যাওয়ার জন্য তিনি নির্দেশ দেন। অন্যথায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অপসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রিটেলেড নিউজ

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত

নিরাপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়

নিরাপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়

এম.ইউছুপ রেজা

চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত

বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু আর নেই

বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু আর নেই

এম.ইউছুপ রেজা

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) মঙ্গলবার (৬ অক... বিস্তারিত

সর্বশেষ