চট্টগ্রাম ওয়াসার এমডির চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল দাবীতে ক্যাব’র স্মারকলিপি প্রদান

এম.ইউছুপ রেজা    ০৯:২৩ পিএম, ২০২৪-০৯-২৫    88

চট্টগ্রাম ওয়াসার এমডির চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল দাবীতে ক্যাব’র স্মারকলিপি প্রদান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্তবর্তীকালীন সরকার যাত্রা শুরু করলে পদত্যাগী আওয়ামী সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার ঘোষনা দেন। অথচ সরকারের সে সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর চট্টগ্রাম ওয়াসার টানা ১৬ বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে থাকার পরেও লোভনীয় সেই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ আকড়ে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির ও অপচেষ্টায় লিপ্ত। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আওয়ামীলীগ সরকারের মতো ম্যানেজ করার চক্রান্ত ও ফন্দি ফিকিরে ব্যস্ত।

তাই অনতিবিলম্বে চট্টগ্রাম ওয়াসার বিতর্কিত ও নানা অনিয়মে অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর নিয়োগ বাতিল, তার আমলে সংঘটিত সকল দূর্নীতি-অনিয়মের তদন্ত করে শাস্তির আওতায় আনা ও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃবৃন্দ।

গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন বৈষম্য বিরোধী নাগরিক সমাজ চট্টগ্রামের নেতা মোঃ জানে আলম, ছাত্র ও যুব সংগঠক এবং ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ছাত্র নেতা রাসেল উদ্দীন, রায়হান উদ্দীন প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সদিউর রহিম জাদিদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, যার বিরুদ্ধে অভিযোগ, সেই ওয়াসা এমডিকে স্বপদে বসিয়ে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির ব্যবস্থাপনায় তদন্ত টিম তদন্ত কার্য সম্পাদনের মতো হাস্যকর বিষয় না এটা জনগনের সাথে তামাশার সামিল। যার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ তাকে স্বপদে বহাল রেখে ও অভিযুক্ত ব্যক্তির তত্ত্বাবধানে তদন্ত টিমের তদন্ত সম্পাদনের মতো বিগত সরকারের আমলে হাস্যকর রীতি অব্যাহত রাখা হলে বিপুল পরিমান ছাত্র জনতার আত্মহুতি দিয়ে বর্তমান সরকারকে দায়িত্বপ্রদানের সাথে চরম বিশ্বাস ঘাতকতার সামিল হবে। এমডি ফজলুল্লাহকে চেয়ারে বসিয়ে রেখে তার দুর্নীতি তদন্ত সঠিক ভাবে সম্পাদন সম্ভব হবে না। তার অধীনে থেকে কেউ অনিয়ম-দুর্নীতির বিষয়ে তথ্য দিতে সাহস করবে না। অনিয়মের সুষ্ঠ তদন্তের জন্য আগে তাকে পদ থেকে অব্যাহতি দিতে হবে। পদ ছাড়লে তখনই সঠিক তদন্ত সম্ভব এবং সকল অনিয়ম-দুর্নীতির বিস্তারিত খতিয়ান বেরিয়ে আসবে।

বর্তমান অন্তবর্তীকালীন সরকারি দায়িত্ব গ্রহনের পর পরই সিদ্ধান্ত নেন বিগত আওয়ামী সরকার আমলে নিয়োগ পাওয়া সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও অনেকেই পদ ছেড়ে পালিয়ে গেলেও বিগত সরকার আমলে ৮ দফায় ১৬বছর চুক্তিভিত্তিক নিয়োগে নিয়োজিত চট্টগ্রাম ওয়াসা এমডি পদ না ছেড়ে নানা চক্রান্তে নিয়োজিত। ১৬বছর ফ্যাস্টিস সরকারের পক্ষ অবলম্বন করে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যসহ নিজের পাবিরিক প্রতিষ্ঠানে পরিণত করেছে ওয়াসাকে। এই সময়ের মধ্যে ১৪ বারের বেশি পানির দাম বাড়িয়ে চট্টগ্রামবাসীর উপর পানির দামের বোঝা চাপিয়েছে। এখনো শহরের এক তৃতীয়ংশ মানুষ ওয়াসার পানি পায় না, আর ময়লা, লবনাক্ত পানির যন্ত্রনা ও ভুতড়ে বিলের যন্ত্রনায় জর্জরিত। ওয়াসার বাস্তবায়ন করা ও চলমান প্রতিটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। এমনকি নিজের মেয়ের প্রতিষ্ঠানকে সুয়্যারেজ প্রকল্পের ঠিকাদার নিয়োগ দেয়া সহ আত্মীয়স্বজনকে চাকুরী দেয়ার ঘটনাও আছে। অনিয়মে জড়িত, তার আত্মীয় ও ওয়াসা কর্মকর্তারা ইতিমধ্যেই দেশত্যাগ করতে শুরু করেছেন। এমডি ফজলুল্লাহ যে কোনো সময় দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। তার অতিদ্রুত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা না হলে আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের মতো পারিয়ে যাবে বলে দাবি জানানো হয়। 

রিটেলেড নিউজ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

এম.ইউছুপ রেজা

ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারত... বিস্তারিত

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড ক... বিস্তারিত

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

এম.ইউছুপ রেজা

বাংলাদেশের পেশাদার সার্ভেয়ারদের প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত জাতীয় সংগঠন "বাংলাদেশ সার্ভেয়ার্স... বিস্তারিত

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত