বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৪ এএম
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি'তে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের প্লাটুন (সেনা শাখা) কমান্ডার পিইউও মো. আবু তালেব সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে বিএনসিসি'র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি, পিএসসি তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় কর্ণফুলি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন, এএসসি।
এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।
সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। তিনি উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে তিনি প্লাটুন কমান্ডার হিসেবে যোগদান করেন। এরমধ্যে ২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।
তাসাউফ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাব-উল-এহসান এর তত্ত্বাবধানে বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহা... বিস্তারিত
চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড ক... বিস্তারিত
প্রতিটি শিক্ষিত নাগরিক একটি দেশের সম্পদ। সুশিক্ষিত নাগরিকরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন... বিস্তারিত
প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি... বিস্তারিত
বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা রব... বিস্তারিত
মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষাবা... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত