রবিবার, ১ নভেম্বর ২০২৬ ০৭:৫১ এএম
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং তার পেশাগত সাফল্য কামনা করেন।
এ
সময়
সেখানে
উপস্থিত ছিলেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
এবং
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব
মনজুর
মোর্শেদ চৌধুরী।
গত
মঙ্গলবার (২৪
ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক
প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অতিরিক্ত আইজি
ও
আর্মড
পুলিশ
ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান
মো.
আলী
হোসেন
ফকিরকে
পদোন্নতি দিয়ে
নতুন
পুলিশ
মহাপরিদর্শক (আইজিপি)
পদে
নিয়োগ
দেয়
সরকার।
মো.
আলী
হোসেন
ফকির
বিসিএস
(পুলিশ)
ক্যাডারের ১৫তম
ব্যাচের সদস্য।
জানা
যায়,
তাকে
রাজনৈতিক কারণে
আওয়ামী
লীগ
শাসনামলে একবার
চাকরিচ্যুত করা
হয়।
পরে
বিএনপি
ক্ষমতায় এলে
তিনি
চাকরি
ফিরে
পান।
এরপর
আবার
আওয়ামী
লীগ
আমলে
তাকে
বাধ্যতামূলক অবসরে
পাঠানো
হয়।
২০২৪
সালের
জুলাই
গণঅভ্যুত্থানে শেখ
হাসিনা
সরকারের পতনের
পর
অন্তর্বর্তী সরকার
দায়িত্ব নিলে
আইনি
প্রক্রিয়ায় এসপি
পদমর্যাদায় চাকরি
ফিরে
পান
আলী
হোসেন
ফকির।
এরপর
সুপার
নিউমারারি ডিআইজি
হিসেবে
পদোন্নতি পান
তিনি।
আলী
হোসেন
ফকির
১৯৬৮
সালের
৫
এপ্রিল
বাগেরহাট জেলার
সদর
থানাধীন এক
মুসলিম
পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে
ম্যানেজমেন্টে বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ
ডিগ্রি
লাভ
করেন।
তিনি
১৯৯৫
সালে
১৫তম
বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে
সহকারী
সুপার
(এএসপি)
পদে
যোগদান
করেন। কর্মজীবনে তিনি
ডিআইজি-পুলিশ হেডকোয়ার্টার্স ও
ডিআইজি-এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন
করেন।
এছাড়া
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং
নেত্রকোনা, ফেনী
ও
মাগুরা
জেলার
এসপি
হিসেবেও তিনি
দায়িত্ব পালন
করেন। আলী হোসেন
বাংলাদেশ পুলিশের হয়ে
অত্যন্ত দক্ষতার সঙ্গে
কসোভো
ও
আইভরি
কোস্ট
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
দায়িত্ব পালন
করেন। তিনি প্রশিক্ষণ এবং
সরকারি
কাজে
যুক্তরাষ্ট্র, চীনসহ
বিভিন্ন দেশে
ভ্রমণ
করেন।
বর্তমানে তিনি
পুলিশ
সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি,
১৫তম
বিসিএস
ফোরামের সাধারণ
সম্পাদক, ১৫তম
বিসিএস
পুলিশ
ফোরামের আহ্বায়ক, খুলনা
ক্লাব
এবং
ঢাকা
অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়া তিনি
ঢাকার
এপিবিএন স্কুল
অ্যান্ড কলেজের
সভাপতি,
বাংলাদেশ পুলিশ
হ্যান্ডবল ক্লাবের সভাপতি
পদে
দায়িত্ব পালন
করছেন।
আছেন
আরও
বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে।
তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত
চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) মঙ্গলবার (৬ অক... বিস্তারিত
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত
চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত