বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৫ এএম
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গার একটি ওয়ার্ডে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে ডেকে আলোচনা করেছি, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা যায়।
যারা প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায়
নারীরা, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন-সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
তিনি
আরও বলেন, রাজনৈতিক দল–মত
নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম
পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে আমরা বদ্ধপরিকর এবং সে
লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
নারীর
ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, সারা দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে
বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ
হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি
জানান, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি
দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য
একটি নির্ধারিত কমিটি কাজ করবে।
তবে
আমরা শুধু ওই কমিটির ওপর নির্ভর করব না। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া
হয়েছে, কীভাবে এই নীতিমালা আরও নির্ভুল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
মনিটরিংয়ের বিষয়ে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি
করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন।
প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল সভা
রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সেখানে আমরা আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার
আশা করছি। উৎস : বাংলানিউজ
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত
বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত