প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া    ০৬:১৩ পিএম, ২০২৬-০৪-০১    145

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-এর সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি বেসরকারি অংশীজনদের সমন্বয়েনিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা৩১ মার্চ,  মঙ্গলবার অনুষ্টিত হয়। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ার বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মোঃ শরীফ উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ। 

 প্রত্যাশী সিমস্ প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির (সূফি মনি) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন, প্রত্যাশী সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ সেলিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস-এর সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, প্রবাসী কল্যাণ ব্যাংক-এর সহকারি মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়া, চট্টগ্রাম মহিলা টিটিসি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজীম, ওয়েলফেয়ার সেন্টার, চট্টগ্রাম-এর সহকারি পরিচালক মোঃ আতিকুল আলম বেসরকারি উন্নয়ন সংস্থা উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, জাতীয় মহিলা আইনজীবি সমিতির বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট দিল আফরোজ প্রমূখ। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মোঃ শরীফ উদ্দিন বলেন- মূলত তথ্য ঘাটতি তথ্য বিভ্রাটের কারণে অধিকাংশ অভিবাসী কর্মীগণ সমস্যার শিকার হন। তাদের চ্যালেঞ্জগুলো নির্ধারণ করে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। তিনি সময় সমন্বয় সভার গুরুত্বপূর্ণ ফিডব্যাকগুলো জেলা অভিবাসন কমিটিতে উপস্থাপনের উপর গুরুত্বারূপ করেন। তিনি আরো বলেন- যৌথভাবে কাজ করলে অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর ঝুঁকিমুক্ত হবে। তাই ধরণের সমন্বয় সভা যত বেশি আয়োজন করা হবে, অভিবাসী কর্মীদের সেবা, অধিকার সুরক্ষা নিশ্চিত করা তত বেশি সহজ হবে। 

বিশেষ অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ তাঁর বক্তব্যে বলেন- বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী শ্রমিকদের সুরক্ষা তাদের অধিকার নিশ্চিতে স্পষ্ট বিধান রয়েছে। শ্রম অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি অথবা প্রবাসী পরিবার প্রতারণার শিকার হলে লিগ্যাল এইড অফিসে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, রিক্রুটিং এজেন্সিগুলোকে অবশ্যই বিদেশগামী কর্মীদের ন্যায্য স্বচ্ছ চুক্তিপত্র প্রদান নিশ্চিত করতে হবে, যাতে শ্রমিকরা প্রতারণা, অতিরিক্ত ব্যয় অনিরাপদ অভিবাসনের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে। 

সভাপতি প্রত্যাশী নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন-সরকারি বেসরকারিউন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। সবাই একই প্লাটফর্মে অভিবাসীদের পাশে থাকতে প্রত্যাশী সব সময় ধরণের ইভেন্ট আয়োজনে আন্তরিক। তিনি আরও বলেন যে, তথ্যপ্রদান, প্রাসঙ্গিক পরামর্শ, আইনগত সহায়তা কমিউনিটি পর্যায়ের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিদেশগমন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিরাপত্তা বৃদ্ধি পায়। 

বিশেষ অতিথি ডিইএমও সহকারী পরিচালক, বিকেটিটিসি অধ্যক্ষ, মহিলা টিটিসি অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী ব্যবস্থাপকবৃন্দ জেনে বুঝে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসী তাদের পরিবারের কল্যাণে  স্ব স্ব প্রতিষ্ঠানের সরকারি পরিষেবা সমূহ বর্ণনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রামে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক, আইনজীবি, রিক্রুটিং এজেন্সি, গণমাধ্যম কর্মী, মাইগ্রেশন ফোরাম, জিএমসি এবং অভিবাসিকর্মী প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

এম.ইউছুপ রেজা

ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারত... বিস্তারিত

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড ক... বিস্তারিত

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

বাংলাদেশে প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সার্ভেয়ার্স সোসাইটি’

এম.ইউছুপ রেজা

বাংলাদেশের পেশাদার সার্ভেয়ারদের প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত জাতীয় সংগঠন "বাংলাদেশ সার্ভেয়ার্স... বিস্তারিত

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

অবসর মানে সব শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু-এরশাদ উল্লাহ এমপি

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত