বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৪ এএম
জেলা
লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ
মুহাম্মদ আবদুল হালিম বলেন,“এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতি পাত করছে। ঐ সমস্ত মানুষের
আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা
খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরি ভাবে কাজ করে যাচ্ছে। সরকারি এ সেবা সম্পর্কে
সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বৃদ্ধি করতে হবে”। ৮ এপ্রিল, বুধবার বিকালে জেলা জজ আদালত চট্টগ্রামের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সুব্রত
দাশ, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এর বিজ্ঞ বিচারক
(যুগ্ম জেলা ও দায়রা জজ)
রূপন কুমার দাশ, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী
কমিশনার তামজীদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের এসি প্রসিকিউশন মোঃ নুরুল ইসলাম সিদ্দিক, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক
আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস ছাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর এড. মফিজুল হক ভূঞা, বিজ্ঞ
বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমের উপর হাতে কলমে ইন্টার্ণশীপের সমাপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের পাঁচজন ছাত্র/ছাত্রীকে সনদপত্র ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ যথাযথ ভাবে উদযাপনের নিমিত্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত
ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারত... বিস্তারিত
চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড ক... বিস্তারিত
বাংলাদেশের পেশাদার সার্ভেয়ারদের প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত জাতীয় সংগঠন "বাংলাদেশ সার্ভেয়ার্স... বিস্তারিত
প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত