লিগ্যাল এইডের উদ্যোগ : ১০ বছর পর মা-ছেলের পুনর্মিলন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া    ০৭:৪১ পিএম, ২০২৬-০৬-২২    192

লিগ্যাল এইডের উদ্যোগ : ১০ বছর পর মা-ছেলের পুনর্মিলন

১০ বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা। কেবল ছেলেকে দেখতেই হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর যুক্তরাজ্য থেকে ছুটে আসেন তিনি। যুক্তরাজ্যেই জন্ম ছেলের। স্বামীও থাকেন সেখানে। জন্মের দেড় বছর পর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে সে দেশের সরকারি সোশ্যাল কেয়ারে ঠাঁই হয় ছেলের। এরপর যুক্তরাজ্যের আদালতের নির্দেশে বাংলাদেশে থাকা দাদির জিম্মায় দেওয়া হয় ছেলেকে। দাদির কাছে আসার পর গত ১০ বছর ছেলের স্পর্শ পাননি। মাঝে কয়েকবার মুঠোফোনে ভিডিও কলে কথা হয়েছিল। তবে এরপর সেই যোগাযোগের সূত্রও হারিয়ে ফেলেন। আজ সোমবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ আইনগত সহায়তা ধিদপ্তর (লিগ্যাল এইড) কার্যালয়ে সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই মা। 

লিগ্যাল এইড কার্যালয়ের উদ্যোগে মা-ছেলের মধ্যে এই পুনর্মিলন সম্ভব হয়েছে। জেলা লিগ্যাল এইড সূত্র জানায়, ২০১১ সালে শিশুটির মা-বাবার বিয়ে হয়। বাবা আগে থেকে যুক্তরাজ্যে ছিলেন। বিয়ের পর মাও সেখানে যান। ২০১৩ সালে সেখানে শিশুটির জন্ম হয়। এরপর দেড় বছর পর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। শিশুটির ঠাঁই হয় সোশ্যাল কেয়ারে। বিচ্ছেদের পর শিশুটির অধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হন মাবাবা। মা-বাবা কারও কাছে শিশুটিকে নিরাপদ মনে না করে আদালত তাকে তার দাদির কাছে লালনপালনের আদেশ দেন। তবে শর্ত দেন, শিশুটি ভার্চ্যুয়াল মাধ্যমে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। মা শিশুটির জন্য উপহার পাঠাতে পারবেন। ২০১৬ সালে শিশুটি যুক্তরাজ্য থেকে চট্টগ্রামে দাদির কাছে চলে আসে। সেখানে বেড়ে উঠতে থাকে। কিছুদিন মায়ের সঙ্গে যোগাযোগ ছিল। পরে তার মা আর যোগাযোগ করতে পারেননি। 

২০২৪ সালে ছেলের খোঁজে বাংলাদেশে আসেন মা। তখন সন্ধানও পান ছেলের। কিন্তু আইনি জটিলতার কারণে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। এরপর তিনি আবার যুক্তরাজ্যে ছুটে যান। সেখানকার আইনজীবী বাংলাদেশের আইনজীবীর সঙ্গে আলাপ করেন। কিছু আইনজীবী মামলা করার পরামর্শ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম তাঁকে মামলা না করে লিগ্যাল এইডে আবেদন করার পরামর্শ দেন। কারণ, মামলা করলে নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যেতে পারে। শেষমেশ গত ১৭ মে লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ে অনলাইনে আবেদন করেন মা। সেখানে তিনি যুক্তরাজ্যের আদালতের দেওয়া রায় বাস্তবায়নের আবেদন করেন।  

লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তার পিএ মোহাম্মদএরশাদুল ইসলাম  বলেন, আবেদনটি গ্রহণ করে দুই পক্ষকে হাজির হতে নোটিশ দেওয়া হয় লিগ্যাল এইডের বিচারকের নির্দেশে। উভয় পক্ষ আজ হাজির হয়। মা আসেন যুক্তরাজ্য থেকে। 

আদালত দুই পক্ষকে শর্ত দেন, আবেদনকারী মা শিশুসন্তানের মধ্যে দূরত্ব নিরসনে দুই পক্ষ সচেষ্ট হবে। মাসের প্রথম সপ্তাহে এক ঘণ্টা অনলাইনে ছেলের সঙ্গে সাক্ষাৎ করবেন মা। মা-ছেলের মধ্যে সম্পর্ক তৈরির জন্য বর্তমান অভিভাবকেরা শিশুটিকে উদ্বুদ্ধ করবেন। মা যদি দেশে এসে দেখা করতে চান, উভয় পক্ষ মিলে সুবিধাজনক স্থান নির্বাচন করবে। ছাড়া বিশেষ কোনো দিন বা উৎসবে মা দেশে থাকলে সরাসরি, দেশে না থাকলে অনলাইনে শুভেচ্ছা বিনিময় করবেন বা কোনো প্রতিনিধির মাধ্যমে উপহার পাঠাতে পারবেন। শিশুটির সঙ্গে মা এমন কোনো কথা বলবেন না, যাতে মানসিক ক্ষতি হয়। ছাড়া বর্তমান অভিভাবকেরা সন্তানের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। উভয় পক্ষ এসব শর্ত মেনে নেয়। পরে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ওই সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ  বলেন, যুক্তরাজ্যের আদালতের রায়ের সঙ্গে সংগতি রেখে লিগ্যাল এইডের মাধ্যমে আপস মীমাংসা হয়েছে। ঘটনায় শিশুটির সর্বোচ্চ কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত

সর্বশেষ