বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ এএম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল এলাকার নাভা গার্মেন্টসের সামনে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শুকরা বিশ্বাস (পিতা- মন্টু বিশ্বাস, মাতা- দীপালী বিশ্বাস, সাং- হাবিলাসদ্বীপ সরকার বাড়ি, ৭ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন- হাবিলাসদ্বীপ, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম) প্রতিদিনের মতো রিকশাযোগে কর্মস্থল নাভা গার্মেন্টসে যাচ্ছিলেন। এ সময় তার স্বামী পংকজ চৌধুরী (পিতা- টুমটু চৌধুরী, মাতা- রিনা চৌধুরী, একই ঠিকানা) আকস্মিকভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিকশা থেকে নামার মুহূর্তে পংকজ চৌধুরী হাতুড়ি দিয়ে শুকরা বিশ্বাসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত শুকরা বিশ্বাসকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ভুক্তভোগী মহিলা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত
বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত