বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩২ এএম
দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়
আগামী ১৬জুলাই শ্রী শ্রী জগন্নাথ
দেবের রথযাত্রা উদ্যাপন উপলক্ষ্যে
বিস্তারিত আলোচনা হয়। সভায়
চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত
সংঘের নেতৃবৃন্দ, তুলশী ধাম পরিচালনা পরিষদ
এবং রথযাত্রা উদ্যাপন কমিটির
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়
রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা
সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায়
পিকেট পার্টি, টহল পার্টি, ফুট
পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা
পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম,
বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক
পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত
করা হয়।
প্রতিটি
রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং
নির্ধারিত রুটে পরিচালনা করার
বিষয়টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও
নামাজ ও আজানের সময়
লাউড স্পিকার/মাইক বাজানো থেকে
বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ও পোটলাসহ রথযাত্রায়
অংশগ্রহণ না করা, সন্দেহজনক
ব্যক্তি বা বস্তু দেখলে
পুলিশকে অবহিত করা, মিছিলের মাঝপথে
প্রবেশ না করার ব্যাপারে
পুলিশ কমিশনার উদ্যাপন কমিটি
ও সম্মানিত নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত
বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত