আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনুষ্ঠিত

এম.ইউছুপ রেজা    ০৯:৩৭ পিএম, ২০২৬-০৭-২৩    128


আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনুষ্ঠিত

ভার্চুয়ালি যুক্ত হ‌ন আল্লামা পীর সা‌বির শাহ

#১৪ আগস্ট স্বাগত র‌্যাল।    #২৬ আগস্ট জুলুছ

দে‌শের অন্যতম বৃহত্তম দ্বী‌নি ও অরাজ‌নৈ‌তিক সংস্থা আনজুমান-এ রহমা‌নিয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া ট্রা‌স্টের ব‌্যবস্থাপনায় প্রতিবছ‌রের ন্যায় এবারও ঐতিহা‌সিক জশ‌নে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) যথা‌যোগ্য মর্যাদায় উদযা‌পিত হ‌বে। আনজুমানের  ব্যবস্থাপনায় এবারের জুলুছ‌টি হ‌বে ৫৫তম আ‌য়োজন। প্রতিবছর সি‌রি‌কোট দরবার শরীফস্থ আওলা‌দে রাসূলগ‌ণের ছদারতে এ জুলুছ বের হয়। এবারও একই নিয়মে জুলুস অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে একসভা আজ বৃহস্পতিবার ২৩জুলাই) সক‌ালে অনুষ্ঠিত হয়। এতে আনজুমানের ক‌ার্য‌নির্বাহী ক‌মি‌টির জুলু‌ছের প্রস্তু‌তি সভায় ট্রা‌স্টের সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মনজুর আলম উপরোক্ত কথা বলেন। এসময় সি‌রিকোট দরবার শরীফ হ‌তে ভি‌ডিওক‌লে যুক্ত হন ট্রা‌স্টের এক্সিউটিভ প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সা‌বির শাহ (মু.জি.আ)।

তি‌নি আনজুমান ট্রা‌স্টের প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল, হুযুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ)'র প‌বিত্র নির্দেশনা অনুসা‌রে বাংলা‌দে‌শের জুলু‌ছে অংশগ্রহণ করার সদয় সম্ম‌তি জ্ঞাপন ক‌রেন। সভায় উপ‌স্থিত ও অনুপ‌স্থিত সক‌লকে তি‌নি সালাম জানান এবং দো'আ ক‌রেন।

চট্টগ্রাম নগরীর জা‌মেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার কনফা‌রেন্স হ‌লে এস‌ভি‌পির সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভা প‌রিচালনা করেন ট্রাস্টের সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মোহাম্মদ আনোয়ার হো‌সেন।

অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন, অ‌্যা‌সিস্ট‌্যান্ট সে‌ক্রেটা‌রি এস.এম গিয়াস উদ্দীন (সা‌কের), ফাইন‌্যান্স সে‌ক্রেটা‌রি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক‌্যা‌বি‌নেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়‌াজ, জামেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার অধ‌্যক্ষ হা‌ফেজ কাজী আবদুল আলীম রিজভী, শায়খুল হাদীস আল্লামা হা‌ফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, শাহাজাদ ইব‌নে দিদার, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, আবদুল হা‌মিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, শরফুদ্দীন মো: শওকত আলী খান শাহীন, আবদুল হাই মাসুম, প্রফেসর জ‌সিম উদ্দীন, সা‌দেক হো‌সেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ড. মুহাম্মদ সাইফুল আলম, আর.ইউ চৌধুরী শ‌াহীন, মোহাম্মদ ই‌লিয়াছ।

সভার শুরু‌তে আনজুমান ট্রা‌স্টের সা‌বেক জ‌য়েন্ট সে‌ক্রেটা‌রি মরহুম সিরাজুল হ‌কের রূ‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে শোক প্রস্তাব আনা হয়। উল্লেখ্য, তি‌নি ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টা‌ব্দে ৭০ বছর বয়‌সে তি‌নি ইন্তেকাল ক‌রেন। মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত তি‌নি আনজুমান, জ‌ামেয়া, দা'ওয়া‌তে খায়‌রের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, বাদে আসর মা‌হে র‌বিউল আউয়াল‌কে স্বাগত জা‌নি‌য়ে বর্ণাঢ‌্য র‌্যালী বের হ‌বে। প্রতিবছরের ন‌্যায় এবারও আনজুমানের ব‌্যানা‌রে এবং গাউ‌সিয়া ক‌মি‌টি বাংলাদে‌শের সহ‌যোগিতায় এ র‌্যালী জ‌মিয়তুল ফালাহ হ‌তে শুরু হ‌য়ে চট্টগ্রাম প্রেসক্লা‌বে গি‌য়ে শেষ হ‌বে। সকল‌কে এতে যোগদা‌নের আহব‌ান জানান আনজুমান নেতৃবৃন্দ।

চাঁদ দেখা সা‌পেক্ষে ২৬ আগস্ট ২০২৬ তা‌রি‌খে ১২ই র‌বিউল আউয়াল প‌বিত্র জশনে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) পা‌লিত হ‌বে। তাই এখন থে‌কেই জুলুছ সফল করার জন‌্য সকল‌কে প্রস্তু‌তি গ্রহণের আহবান জানান আনজুমান নেতৃবৃন্দ। ত‌বে জনদু‌র্ভোগ কমা‌তে শিশু, বৃদ্ধ ও অসুস্থ লোক‌দের এ জুলু‌ছে অংশগ্রহণ না ক‌রে স্থানীয়ভাবে জুলুছ কর‌ার অনু‌রোধ জানানো হয়।

সভায় ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন‌কে আহবায়ক করে একা‌ধিক উপক‌মি‌টি গঠ‌ন, রোডম‌্যাপ নির্ধারণ, বা‌জেট প্রণয়ন, জা‌মেয়া ও অন‌্যান‌্য মাদরাসার ‌শিক্ষা কার্যক্রম পর্যালোচনাসহ একা‌ধিক বিষ‌য়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

সব‌শে‌ষে স্বাগত র‌্যালী, জুলুছ ও অন‌্যান‌্য সকল কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সং‌শ্লিষ্ট সক‌লের মঙ্গল কামনা ক‌রে মোনাজাত ক‌রেন অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান।


রিটেলেড নিউজ

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত

গাউছুল আজম জিলানী (রাঃ) স্মৃতি সংসদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

গাউছুল আজম জিলানী (রাঃ) স্মৃতি সংসদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

জনতারকণ্ঠ ডেস্ক

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চাকতাইয়ের রাজাখালী আলহাজ্ব আমির হোসেন জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে à¦... বিস্তারিত

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদেà... বিস্তারিত

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ঢাকায় জশনে জুলুস ১২ রবিউল আউয়াল

এম.ইউছুপ রেজা

ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারতà... বিস্তারিত

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার পরিচালনা পরিষদ গঠন

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড কà¦... বিস্তারিত

সর্বশেষ

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত