বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৫ এএম
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের বসতঘরে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি গরু ও একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে চুরি হওয়া আরও দুটি মহিষের সন্ধান এখনো পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার হওয়া মহিষটি এরই মধ্যে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে গরু ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। চুরির ঘটনাটি পটিয়া উপজেলায় হওয়ায় এ বিষয়ে পটিয়া থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়ার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে মহিষ নিয়ে পালাচ্ছিল একটি চোরের দল। বিষয়টি বুঝতে পেরে মহিষের মালিক তাদের পিছু নেন। এ সময় পিকআপটি দাশের দিঘি হয়ে বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় চলে যায়।
পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ সারোয়াতলীর একটি বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে চোরাই একটি গরু ও একটি মহিষ উদ্ধার করা হয়। একই সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তিনি খোলা বিলে মহিষ পালন করেন। ভোরে চোরের দল পিকআপে করে তাঁর দুটি মহিষ নিয়ে যায়। পরে আরও একটি মহিষ গাড়িতে তোলার সময় তিনি বিষয়টি দেখে ফেলেন। তখন চোরেরা দ্রুত পালানোর চেষ্টা করলে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপটির গতিরোধের চেষ্টা করেন। এ সময় পিকআপের ধাক্কায় সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।
তিনি আরও জানান, পরে পটিয়া পুলিশের সহযোগিতা চাইলে টহল পুলিশ পিকআপটির পিছু নেয়। ওই পিকআপের সূত্র ধরেই বোয়ালখালীর সারোয়াতলীতে চোরাই গরু-মহিষ রাখার স্থানটির সন্ধান পাওয়া যায়।
আবদুল্লাহ বিন ছাবেরের দাবি, তাঁর তিনটি মহিষের বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এর মধ্যে একটি উদ্ধার হলেও বাকি দুটি এখনো উদ্ধার হয়নি।
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত
বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত