জালালুদ্দীন আল কাদেরী (রহ.) জ্ঞান ও আদর্শের এক উজ্জ্বল নক্ষত্র

এম.ইউছুপ রেজা    ০৭:৪৯ পিএম, ২০২৬-০৯-১৪    162

জালালুদ্দীন আল কাদেরী (রহ.) জ্ঞান ও আদর্শের এক উজ্জ্বল নক্ষত্র

চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামে জন্ম নেওয়া আল্লামা জালালুদ্দীন আল কাদেরী (১৯৪৪২০১৬) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, অধ্যক্ষ, খতিব সংগঠক। তাঁর পিতা ছিলেন আলহাজ্ব অলি আহমেদ চৌধুরী এবং মাতা সুফিয়া খাতুন। শৈশবে আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষার মাধ্যমে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শুরু। পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল এবং কামিল (হাদিস ফিকহ বিভাগ) সম্পন্ন করেন তিনি।

শিক্ষাজীবন শেষ করে ১৯৭২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগ দেন জালালুদ্দীন আল কাদেরী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন এবং ১৯৮০ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ১৯৮০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ৩৩ বছর তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০১ ২০০৪ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি দেশের সেরা অধ্যক্ষ হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়নি; পরবর্তীতেও তিনি শিক্ষার্থীদের হাদিসের ক্লাস নিয়েছেন।

শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, চট্টগ্রামের ধর্মীয় সামাজিক পরিসরেও তাঁর ছিল দীর্ঘ গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব হিসেবে তিনি প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেন। নিজ দায়িত্বে থাকা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র মহররম মাসে আয়োজিত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

জালালুদ্দীন আল কাদেরী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দ্বীনি সংস্থা আনজুমান--রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন। মাদ্রাসা শিক্ষকদের সর্বোচ্চ সংগঠন জমিয়াতুল মোদাররেসিনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম অঞ্চলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য এবং আমেরিকায় আহলে সুন্নত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জাতীয় ঈদগাহেও তিনি ঈদের নামাজ পড়িয়েছেন।

ধর্মীয় শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের পরিধিও ছিল বিস্তৃত। তিনি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহের ছিলছিলায়ে কাদেরীয়া আলিয়ার ছবক নেন। তাঁর উদ্যোগ সম্পৃক্ততায় অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে তিনি অসংখ্য পুস্তক সম্পাদনা করেছেন এবং প্রতিষ্ঠানটির পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন। পাশাপাশি তিনি মাসিক তরজুমানের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটে ২০১৬ সালের ২৬ নভেম্বর, ২৬ সফর ১৪৩৮ হিজরীতে। ঢাকার বিএমএ ভবনে একটি সেমিনারে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকা অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন। পরে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

চট্টগ্রামের পটিয়ার চরকানাই থেকে উঠে এসে শিক্ষকতা, মাদ্রাসা শিক্ষা, খতিবের দায়িত্ব, ধর্মীয় সংগঠন লেখালেখির মাধ্যমে দীর্ঘ কয়েক দশক কাজ করে গেছেন আল্লামা জালালুদ্দীন আল কাদেরী। তাঁর জীবনের বড় একটি অংশ জুড়ে ছিল চট্টগ্রামের ধর্মীয় শিক্ষাঙ্গন, আর তাঁর দীর্ঘ ৩৩ বছরের অধ্যক্ষতা প্রায় ৩০ বছরের খতিবের দায়িত্ব তাঁকে চট্টগ্রামের ধর্মীয়-শিক্ষাক্ষেত্রের স্মরণীয় ব্যক্তিত্বদের একজন করে রেখেছে।

রিটেলেড নিউজ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের অভিযান

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

বোয়ালখালী উপজেলার পৌরসভাধীন পূর্ব কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত অবৈধভাবে বালু উত্... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত

সর্বশেষ