সন্দ্বীপের স্বাস্থ্যব্যবস্থা ও আমাদের দায়িত্ব-ডা. মোহাম্মদ জিল্লুর রহমান

জনতারকণ্ঠ ডেস্ক    ০৭:৪০ পিএম, ২০২৬-১০-০২    674

সন্দ্বীপের স্বাস্থ্যব্যবস্থা ও আমাদের দায়িত্ব-ডা. মোহাম্মদ জিল্লুর রহমান

অগ্রাধিকারভিত্তিক দাবি, সম্মিলিত উদ্যোগ ও জবাবদিহিতার প্রত্যাশা:

সন্দ্বীপ—একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও সমুদ্রবেষ্টিত জনপদ। প্রায় ৪.৫ লাখ মানুষের এই দ্বীপের ভৌগোলিক বিচ্ছিন্নতা ও মূল ভূখণ্ডে যাতায়াতের সীমাবদ্ধতা বিবেচনায় একটি শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই আমাদের দাবিগুলো বাস্তবতা ও প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার অনুযায়ী বাস্তবায়ন করা প্রয়োজন।

অগ্রাধিকার–১: 

২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা ও শক্তিশালী রেফারেল ব্যবস্থা

সন্দ্বীপের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো সংকটাপন্ন রোগীর জন্য দ্রুত ও কার্যকর চিকিৎসা এবং প্রয়োজন হলে দ্রুত মূল ভূখণ্ডে স্থানান্তরের ব্যবস্থা।

তাই—

* ২৪ ঘণ্টা কার্যকর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা।

* স্ট্রোক, হার্ট অ্যাটাক, জটিল প্রসব, দুর্ঘটনা ও অন্যান্য সংকটাপন্ন রোগীর জন্য দ্রুত রেফারেল ব্যবস্থা গড়ে তোলা।

* সন্দ্বীপের হাসপাতাল ও চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালের মধ্যে সমন্বিত রেফারেল নেটওয়ার্ক তৈরি করা।

* একটি কার্যকর ঝবধ অসনঁষধহপব ঝবৎারপব চালু করা।

* প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স, জরুরি যোগাযোগ ও রোগী স্থানান্তরের প্রটোকল নিশ্চিত করা।

জীবন রক্ষায় সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ—তাই ঊসবৎমবহপু ্ জবভবৎৎধষ ঝুংঃবস হবে প্রথম অগ্রাধিকার।

অগ্রাধিকার–২: 

পর্যাপ্ত জনবল ও নিয়মিত উপস্থিতি

হাসপাতাল যত বড়ই হোক, পর্যাপ্ত ও দায়িত্বশীল জনবল ছাড়া কার্যকর স্বাস্থ্যসেবা সম্ভব নয়।

তাই প্রয়োজন—

* পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সহায়ক জনবল।

* সরকারি নির্ধারিত কর্মসময়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময়মতো উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করা।

* অফিস চলাকালীন সময়ে সরকারি দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিকভাবে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা না দেওয়া।

* সরকারি দায়িত্ব শেষে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা প্রদান করা হলে তা প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুযায়ী হওয়া।

* উপস্থিতি ও দায়িত্ব পালনে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা।

শুধু জনবল নিয়োগ নয়—নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও সেবার মান নিশ্চিত করতে হবে।

অগ্রাধিকার–৩: 

হাসপাতালের শয্যা ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি

জনসংখ্যা ও প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে—

* ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা।

* ২০ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ ওহফড়ড়ৎ ঝবৎারপব চালু করা।

* ১০ শয্যার হাসপাতালকে ২০ শয্যায় উন্নীত করা।

* দক্ষিণ সন্দ্বীপের শিবেরহাট হাসপাতালকে ২০ শয্যায় উন্নীত করা।

এর সঙ্গে অপারেশন, প্রসূতি ও নবজাতক সেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, জরুরি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।

অগ্রাধিকার–৪: 

টেলিমেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সন্দ্বীপের ভৌগোলিক বাস্তবতায় টেলিমেডিসিন অত্যন্ত কার্যকর হতে পারে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সংযোগ স্থাপন করে—

* বিশেষজ্ঞ পরামর্শ

* রোগ নির্ণয়ে সহায়তা

* ফলোআপ

* জটিল রোগীর চিকিৎসা পরিকল্পনা

সহজতর করা যেতে পারে।

এটি অপ্রয়োজনীয় রোগী স্থানান্তর কমানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ মতামত পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

অগ্রাধিকার–৫: 

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা

সন্দ্বীপে কর্মরত বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে দায়িত্ব পালন করেন। তাঁদের নিরাপত্তা, আবাসন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

বিশেষ করে নারী চিকিৎসক, নার্স ও অন্যান্য নারী স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

নিরাপদ আবাসন, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তাকর্মী, নিরাপদ যাতায়াত এবং কার্যকর অভিযোগ-নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

নিরাপদ স্বাস্থ্যকর্মী মানেই আরও আত্মবিশ্বাসী ও কার্যকর স্বাস্থ্যসেবা।

অগ্রাধিকার–৬: 

রাজনৈতিক ও অযাচিত চাপমুক্ত পেশাগত পরিবেশ

চিকিৎসকদের পেশাগত সিদ্ধান্তে অযাচিত রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত চাপ পরিহার করতে হবে।

রোগীর চিকিৎসা হবে রোগীর প্রয়োজন, চিকিৎসাবিজ্ঞানের নীতি এবং চিকিৎসকের পেশাগত বিবেচনার ভিত্তিতে।

একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি—তাঁরা সততা, মানবিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে সন্দ্বীপের মানুষের সেবা করবেন।

চাপমুক্ত পরিবেশের পাশাপাশি থাকতে হবে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা।

অগ্রাধিকার–৭: 

বাজেটের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা

স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ প্রয়োজনভিত্তিক, পরিকল্পিত, স্বচ্ছ ও কার্যকরভাবে ব্যয় নিশ্চিত করতে হবে।

বিশেষ গুরুত্ব দিতে হবে—

* ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার

* যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ

* সরকারি বিধি অনুযায়ী ক্রয়প্রক্রিয়া

* নিয়মিত আর্থিক ও প্রশাসনিক তদারকি

* বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার

শুধু বাজেট বরাদ্দ নয়—বরাদ্দের দৃশ্যমান ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

অগ্রাধিকার–৮: 

স্থানীয় জনগণের ইতিবাচক অংশগ্রহণ

হাসপাতাল শুধু সরকারের প্রতিষ্ঠান নয়; এটি সন্দ্বীপের মানুষেরও সম্পদ।

স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠন, সাংবাদিক, প্রবাসী সন্দ্বীপবাসী এবং সচেতন নাগরিকদের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।

হাসপাতালের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সম্পদ রক্ষা, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা এবং অনিয়ম যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অভিযোগ থাকবে, তবে অভিযোগের সঙ্গে সমাধানের উদ্যোগও থাকতে হবে।

অগ্রাধিকার–৯: 

দীর্ঘমেয়াদি সমন্বিত স্বাস্থ্য পরিকল্পনা

উপরের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য সন্দ্বীপের স্বাস্থ্যব্যবস্থাকে নিয়ে একটি ৫–১০ বছর মেয়াদি গধংঃবৎ ঐবধষঃয চষধহ গ্রহণ করা প্রয়োজন।

এতে হাসপাতাল সম্প্রসারণ, জনবল, আধুনিক সরঞ্জাম, টেলিমেডিসিন, রেফারেল ব্যবস্থা, ঝবধ অসনঁষধহপব, মাতৃ ও শিশুসেবা, ঘঈউ সেবা, বাজেট ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা—সবকিছুকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনা যেতে পারে।

আমাদের সম্মিলিত প্রত্যাশা

সন্দ্বীপের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, আবার শুধু জনগণেরও দায়িত্ব নয়। এটি সরকার, স্বাস্থ্য কর্তৃপক্ষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের সম্মিলিত দায়িত্ব।

আমরা চাই—

জরুরি সময়ে দ্রুত চিকিৎসা।

প্রয়োজনে দ্রুত ও নিরাপদ রেফারেল।

পর্যাপ্ত জনবল ও নিয়মিত উপস্থিতি।

কার্যকর হাসপাতাল ও পর্যাপ্ত শয্যা।

টেলিমেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ।

রাজনৈতিক ও অযাচিত চাপমুক্ত পেশাগত পরিবেশ।

বাজেটের স্বচ্ছ ও যথাযথ ব্যবহার।

জনগণের গঠনমূলক অংশগ্রহণ ও কার্যকর জবাবদিহিতা।

সন্দ্বীপের কোনো মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে বা সময়মতো রেফারেল না পাওয়ার কারণে অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে না পড়েন—এটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

লেখক পরিচিতি : ডা.জিল্লুর রহমান, সিভিল সার্জন-ঢাকা ও সন্দ্বীপের কৃতী সন্তান।  

রিটেলেড নিউজ

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত

নিরাপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়

নিরাপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়

এম.ইউছুপ রেজা

চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত

বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু আর নেই

বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু আর নেই

এম.ইউছুপ রেজা

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) মঙ্গলবার (৬ অক... বিস্তারিত

সর্বশেষ