রবিবার, ১ নভেম্বর ২০২৬ ০৮:৩১ এএম
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব ২০২৬।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় তিথি। তিন মাসের বর্ষাবাস শেষে এই দিনে ভিক্ষুসংঘ পারস্পরিক শুদ্ধি, আত্মসমালোচনা ও ভুলত্রুটি সংশোধনের অঙ্গীকারের মধ্য দিয়ে ধর্মীয় জীবনের পবিত্রতা ও শৃঙ্খলার শিক্ষা তুলে ধরেন।
গৌতম বুদ্ধের মহান আদর্শ ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মানুষকে লোভ, হিংসা, ক্রোধ ও অহংকার পরিহার করে মৈত্রী, করুণা, প্রজ্ঞা ও অহিংসার পথে চলার আহ্বান জানানো হয়। প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি, সংযম, ক্ষমাশীলতা ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য শিক্ষা বহন করে।
এ উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব আনন্দ, ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির এক অপূর্ব সমন্বয় ঘটায়। রাতের আকাশে উড়ন্ত ফানুস অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞানতা থেকে প্রজ্ঞার পথে এবং বিদ্বেষ থেকে মৈত্রীর পথে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
উৎসবের এই পবিত্র মুহূর্তে জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধের মানবতাবাদী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব ২০২৬ উপলক্ষে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশন।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত
চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) মঙ্গলবার (৬ অক... বিস্তারিত
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম জেলà... বিস্তারিত