রবিবার, ১ নভেম্বর ২০২৬ ০৮:৩২ এএম
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি সংক্রান্ত এক প্রতিবেদন গ্রহণ আজ ৩১ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম আলমগীর খানকাহ শরীফস্থ কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়।
কমিটি আহবায়ক অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে এবং সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারের পরিচালনায় বেলা ১.৩০ পর্যন্ত হস্তান্তরিত প্রতিবেদনসমূহ সন্তোষজনক হওয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ প্রতিবেদন দাখিলকারী জেলা কমিটিগুলোকে ধন্যবাদ জানানো হয় এবং সরেজমিন জরীপ কাজ নভেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়। চূড়ান্ত প্রতিবেদন দাখিল সহ পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য ৫ ডিসেম্বর আলমগীর খানকাহ শরীফে জেলা দায়িত্বশীলদের সভা আহবান করা হয়েছে।
দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি সদস্যদের মধ্যে আনজুমানের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, আনজুমান ক্যাবিনেট সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মোহাম্মদ আবদুল মান্নান, রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম, দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মকর্তাদের মধ্যে আলহাজ্ব আবুল মনসুর, মাহবুবুল আলম এম কম, মাওলানা ওবায়দুল হক হক্কানি, মোহাম্মদ নাজিম উদ্দীন, মাওলানা আবদুল গফুর খান, অধ্যক্ষ মাওলানা মোরশেদুল আলম, মাওলানা মোহাম্মদ ইসহাক ক্বাদেরী, ঢাকা থেকে মোহাম্মদ কবির, রাঙ্গামাটি থেকে মাওলানা শফিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা থেকে মাওলানা এয়াসিন হায়দারী, কাজি আবু সাইদ, কামাল উদ্দিন, অধ্যাপক সিরাজুল আরেফিন, মোহাম্মদ নবী (মিরসরাই) এবং চট্টগ্রাম মহানগরীর মোহাম্মদ আবুল হাশেম, খায়ের মোহাম্মদ, নুরুল ইসলাম শাকিল, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শহিদুল আলম, শেখ মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ মোবারক আলী, মোহাম্মদ পারভেজ মিয়াজী, মেহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ রেযা, আব্দুর রহমান, মুহাম্মদ মুনিরুল হাসান মাহী প্রমুখ থানা প্রতিনিধিগণ তাঁদের সরেজমিনে জরীপ অভিজ্ঞতার আলোকে দাওয়াতে খায়র মজলিসের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চাকতাইয়ের রাজাখালী আলহাজ্ব আমির হোসেন জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে à¦... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদেà... বিস্তারিত
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনি... বিস্তারিত
ঢাকায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)'র ছদারতà... বিস্তারিত
চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট এলাকায় অবস্থিত মহিলা স্কুল অ্যান্ড কà¦... বিস্তারিত
বাংলাদেশের পেশাদার সার্ভেয়ারদের প্রথম রেজিষ্ট্রেশন প্রাপ্ত জাতীয় সংগঠন "বাংলাদেশ সার্ভেয়ার্স... বিস্তারিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত
চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিসà... বিস্তারিত