বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪০ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে র্যাব-৭ এর একটি টিম। অভিযানকালে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় অস্ত্রের কারখানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলো- মূলহোতা জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মোহাম্মদ ইমন (২৪)।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭। এর আগে গতকাল মঙ্গলবার র্যাব গোপন খবরের ভিক্তিতে জেলার সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি অভিযান চালিয়ে বাগান বাড়ীর টিনের দোচালা ঘরের ভিতর থেকে সাদা প্লাষ্টিকের বস্তা হতে সদ্য প্রস্তুতকৃত ৩টি লোকাল গান, ১টি রাম দা এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক মিডিয়া তাপস কর্মকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন-দুর্গম পাহাড়ের ভীতরে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি পূর্বক স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক অভিযান পরিচালনা দুইজনকে আটক করে পরে তাদের দেখানো মতে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামগুলো উদ্ধার হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত আসামীরা ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।
আটককৃত মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ৮ টি মামলা রয়েছে।
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে পুলিশ সুপ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে চট্টগ্... বিস্তারিত
চট্টগ্রামে গাড়ি থেকে নামার সময় হঠাৎ গাড়ি চলতে শুরু করায় মেট্রো প্রভাতী পরিবহনের একটি গাড়ির দরজায় ... বিস্তারিত
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির উপস্থিতিতেকক্সবাজার জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভাআজ ২ সেপ্টে... বিস্তারিত
১১ রবিউল আউয়াল থেকে ১৪ রবিউল আউয়াল (২৫ থেকে ২৮ আগস্ট ২০২৬ খ্রি.) পর্যন্ত ওষখাইনীরি নূরীয়া বিষু দরবা... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত