বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৮ এএম
পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতে ইসলামীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। বুধবার (৪ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর আমরা আনুষ্ঠানিকভাবে আজ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা, গুম, জুলুম-নির্যাতন চালিয়েছে। এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী। স্বৈর শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক
নাগরিক অধিকার, বিরোধীমতের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ’
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও জনাব আবদুর রব।
এ সময় নেতারা শ্রদ্ধাভরে স্মরণ করেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম মকবুল আহমাদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান, অধ্যাপক এ কে এম নাজির আহমাাদ, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ শহীদদের। যারা ইসলামী আন্দোলনের জন্য নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে উল্লেখ করেন জামায়াতের আমির।
এ সময় তিনি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদেরও স্মরণ করেন। যারা আন্দোলনে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের আল্লাহ দরবারে তাদের সুস্থতা কামনা করেন জামায়াত আমির।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ হাসপাতাল গড়ে ত... বিস্তারিত
শুক্রবার (৬ মার্চ) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়... বিস্তারিত
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা আমতল কাশেম মার্কেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক... বিস্তারিত
আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কি... বিস্তারিত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১দফা সংস্ক... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত