নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

এম.ইউছুপ রেজা    ০৪:১৮ পিএম, ২০২৪-১১-২১    183

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়র ডা. শাহাদাত হোসেন। শহরজুড়ে লাগানো সব ব্যানার-পোস্টার এভাবেই ছিঁড়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের বার্তা দিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগর ভবনের কার্যালয় থেকে বের হওয়ার পথে শাহাদাত তাকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে নিজ দলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাগানো পোস্টার-ব্যানারগুলো খুলে নেন।

এ সময় সমবেতদের উদ্দেশে মেয়র বলেন, ‘আমি বলেছি, আপনারা কেউ ব্যানার-পোস্টার লাগাবেন না। আমি মেয়র নির্বাচিত হয়েছি, এজন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারব জানি না। কিন্তু এজন্য আপনারা যে ব্যানার-পোস্টার লাগিয়েছেন, দয়া করে সেগুলো খুলে ফেলতে হবে।’

নতুন এই মেয়র বলেন, ‘আমি সাতদিন আগেও বলেছি। পরিচ্ছন্নতা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। কিন্তু এর মধ্যে আবার আমি বেশ কয়েকটা জায়গায় গিয়ে দেখেছি এখনো ব্যানার রয়ে গেছে, পোস্টার রয়ে গেছে। আপানার ব্যানার-পোস্টার সব খুলে নেবেন। শুধু আমার নামে নয়, অন্যান্য যেসব ব্যানার-পোস্টার, আরও যাদের নামে আছে, সবগুলো খুলে ফেলতে হবে। আমি চাই, সারা শহরে যত ব্যানার-পোস্টার আছে, সব ক্লিয়ার হয়ে যাক।’

এ সময় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী সেখানে ছিলেন। মেয়র তাকে নগরীর ৪১ ওয়ার্ডের সড়ক, অলিগলি, সড়িক বিভাজক এবং দেওয়ালে যত ব্যানার, পোস্টার ও ফেস্টুন আছে, সবগুলো দ্রুততার সঙ্গে অপসারণের নির্দেশ দেন।

রিটেলেড নিউজ

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ হাসপাতাল গড়ে ত... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

শুক্রবার (৬ মার্চ) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প... বিস্তারিত

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি

শনিবার (৯ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার শাকপুরা আমতল কাশেম মার্কেটে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলক... বিস্তারিত

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

জনতারকণ্ঠ ডেস্ক

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কি... বিস্তারিত

আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

এম.ইউছুপ রেজা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১দফা সংস্ক... বিস্তারিত

জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

পটিয়া প্রতিনিধি

সম্পতি ক্ষমা নিয়ে জামায়াত আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তার ... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত