আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

এম.ইউছুপ রেজা    ১২:২৫ এএম, ২০২৪-০৯-২৯    299


আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১দফা সংস্কারের দাবি জানিয়েছে। যা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে সেই দলীয় সরকার সবকিছু সংস্কার করবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে শেখ হাসিনার সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানী করেছে। আমরা গায়েবী মামলা দিতে চাই না। তবে, ব্যাংকের জনগণের টাকা লোপাটকারী এবং জুলাই-আগষ্টে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। 

তিনি আরও বলেন, আমরা এ অঞ্চলের দুঃখ লাগবের জন্য নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বলবো। রেলওয়ের সাথে যোগাযোগ করবো। আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর এই এলাকার মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। তারা সেতুটি আজ করছি, কাল করছি বলে সময়ক্ষেপণ করেছে। যদি অন্তর্বর্তী সরকার সেতুটি না করে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বাস্তবায়ন করবে।

বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান, মোহরা ওয়ার্ড সাবেক কাউন্সিলর আজম উদ্দিন, ইসমাইল হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, সারোয়ার আলমগীর, এস.এম জামাল উদ্দীন, জয়নাল আবেদীন সিকদার, মজিবুদ্দৌলা মজু, এডভোকেট শামসুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি  মো.আবু আকতার,  জসিম উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক এম.এন করিম, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ ডা.মহসীন খান তরুন, সদস্য মোহাম্মদ খালেদ, সাবেক যুবদল নেতা মো. সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ লোকমান, যুগ্ম আহবায়ক সাহাদাত হোসেন, নাছের উদ্দীন, মো. সোহেল মিয়াজী, মোহাম্মদ রফিক, কফিল উদ্দীন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকরাম হোসেন দুলাল, মিজানুর রহমান, কামাল উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইরফানুল হক জিকু। 

এছাড়া আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভার ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



রিটেলেড নিউজ

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ হাসপাতাল গড়ে ত... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

শুক্রবার (৬ মার্চ) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প... বিস্তারিত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

এম.ইউছুপ রেজা

চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়... বিস্তারিত

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি

শনিবার (৯ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার শাকপুরা আমতল কাশেম মার্কেটে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলক... বিস্তারিত

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

জনতারকণ্ঠ ডেস্ক

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কি... বিস্তারিত

জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

পটিয়া প্রতিনিধি

সম্পতি ক্ষমা নিয়ে জামায়াত আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তার ... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত