জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

পটিয়া প্রতিনিধি    ১১:৩০ পিএম, ২০২৪-০৯-০৪    138


জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সম্পতি ক্ষমা নিয়ে জামায়াত আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তার এ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে। জামায়াত আমিরের ক্ষমা নিয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছেলে মাসুদ সাঈদী একটি স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত আমিরের ক্ষমা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

মাসুদ সাঈদী বলেন, ‘ক্ষমা’ শব্দ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন! আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি।

১. জামায়াতে ইসলামীর পরম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষদের মন জুড়িয়ে দিলেন।

২. আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন।

৩. নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন।

৪. বিএনপি এবং অপরাপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হালহকিকত কী হতে পারে, তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন।

৫. ভিকটিমদের মামলা করার জন্য সংকেত দিলেন।

৬. আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা হবে মর্মে সংকেত দিলেন।

৭. সাধারণত জনগণকে সংকেত দিলেন, জামায়াতের উপরে আস্থা রাখুন। তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি করবেও না। এটি ছিল ১৬ বছরের আওয়ামী অপপ্রচারের জবাব।

৮. বর্তমান সরকারকে সংকেত দিলেন, জামায়াত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না। আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান।

৯. আওয়ামী লীগের সমর্থকদের সংকেত দিলেন, বাঁচার জন্য প্রতিবিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না। তোমার অপরাধী নেতাদের বিচার হবে, তাদের জেল হবে এবং ফাঁসিও হবে। তোমরা বরং নিজেদের ব্যবসা-বাণিজ্য ও কাজকর্মে মনোযোগ দাও। এ সংকেতটি এ মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দিবে।

১০. জামায়াত কর্মীদের স্মরণ করিয়ে দিলেন, জামায়াত আসলেই একটি ইসলামী কাফেলা। এখানে জাহিলি মানসিকতা চলে না। জাহেলি যুগের প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত!

১১. বিপ্লবোত্তর সময়েও আইনের প্রতি শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, যা হবে আইন অনুযায়ী হবে। যা করার রাষ্ট্র করবে। তোমরা কেউ আইন হাতে তুলে নিও না। তোমরা মামলা করো, আমরা মামলায় সহযোগিতা করব।

কী অসাধারণ রাজনৈতিক বয়ান। কী গভীর চিন্তা! কী সূক্ষ্ম ম্যাসেজ! এগুলো বুঝতে হলেও বুঝ লাগে। জামায়াত নেতারা যেটি আজকে বুঝে, অন্যরা সেটি ৫০ বছর পরে বুঝে!!!

সম্প্রতি এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, দল হিসেবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করা হয়েছে তা আমরা ক্ষমা করে দিয়েছি। এ সময় তিনি কোনো ভিকটিম জামায়াতের সহযোগিতা চাইলে তাদেরও সহযোগিতা করা হবে বলেও জানান।



রিটেলেড নিউজ

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র-শাহাদাত

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ হাসপাতাল গড়ে তà... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স- প্রতিমন্ত্রী মীর হেলাল

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

শুক্রবার (৬ মার্চ) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে পà... বিস্তারিত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

এম.ইউছুপ রেজা

চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়à¦... বিস্তারিত

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি

শনিবার (৯ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার শাকপুরা আমতল কাশেম মার্কেটে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলকà§... বিস্তারিত

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

জনতারকণ্ঠ ডেস্ক

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিà¦... বিস্তারিত

আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

আওয়ামীলীগ দীর্ঘ ১৬ বছর মানুষের সাথে ধোঁকাবাজি করেছে-এরশাদ উল্লাহ

এম.ইউছুপ রেজা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১দফা সংস্কà... বিস্তারিত

সর্বশেষ

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

দাওয়াতে খায়র মজলিসের সরেজমিন জরীপ কর্মসূচি তদারকি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটি ঘোষিত দাওয়à¦... বিস্তারিত

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উৎসব

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯নং আমুচিয়à¦... বিস্তারিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সৌহার্দ্য সম্মিলন অনুষ্ঠিত

জনতারকণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের অগ্রগণ্য নেতৃত্বের পরিকল্পনা ও সৌহার্দ্য সম্মিলন ২৪ অক্টোবর-২... বিস্তারিত

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উত্তোলন উৎসব উদযাপন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও মৈত্রীর বার্তায় উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যà¦... বিস্তারিত