মানবিক স্ট্যাটাস : নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শ্রমিকদল নেতা দুলাল

জনতারকণ্ঠ ডেস্ক    ০৯:২৫ পিএম, ২০২৬-০২-২৬    665


মানবিক স্ট্যাটাস : নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শ্রমিকদল নেতা দুলাল

সাজাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক এবং সময়োপযোগী স্ট্যাটাস দিয়ে নেটিজনসহ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন বোয়ালখালী উপজেলা শ্রমীকদলের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন দুলাল। যেখানে প্রতিহিংসার রাজনীতিতে সমাজে হিংসা, বিদ্বেষ, হানাহানি মারামারি লেগেই আছে এবং প্রভাব-প্রতিপত্তির জন্য একজন অপরজেনকে খুন করতেও চিন্তা করছে না সেখানে সময়োপযোগী মানবিক স্ট্যাটাস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

নিচে আকরাম হোসেন দুলালের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

বাংলাদেশের সকল বিএনপি ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন এখন খুব সংবেদনশীল সময়। এই সময়ে যারা অযথা লম্ফঝম্প করবেন, উগ্র আচরণ করবেন, আইন নিজের হাতে তুলে নেবেনতারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন। প্রশাসনিকভাবেও জীবন জটিল হয়ে যেতে পারে। তাই এখনই সতর্ক হওয়ার সময়। বিজয় উপভোগ করুন, আল্লাহর কাছে শোকরিয়া আদায় করুন। এত বছর কষ্ট করেছেন, ত্যাগ করেছেনএই অর্জন সংযম দিয়ে রক্ষা করতে হবে। বিজয়ের আসল সৌন্দর্য প্রতিপক্ষকে দমনে নয়, বরং নিজেদের শৃঙ্খলা পরিপক্বতায়। মনে রাখবেনএই সরকার কাউকে আইনভঙ্গের লাইসেন্স দেবে না। কেউ যদি মনে করেন এখনফ্রি স্টাইলরাজনীতি করবেন, তাহলে সেটা ভুল ধারণা। যেমন অতীতে বিভিন্ন কঠোর প্রশাসনিক অভিযান হয়েছেযেমন Operation Clean Heart  —রাষ্ট্র প্রয়োজনে কঠোর হতে পারে। সাম্প্রতিক সময়ে যারা খারাপ রেকর্ড তৈরি করবেন, তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। BNP সরকার আওয়ামী স্টাইলে রাজত্ব করতে দেবে না আশা করি এবং জামাতের মতো ফ্রি-স্টাইল রাজনীতিও করতে দেবে না। আইনের ভেতরে থেকেই রাজনীতি করতে হবে। আগামী বছর নির্বিঘ্নে রাজনীতি করতে নিরাপদে থাকতে চাইলেআর যদি দলকে ভালবাসুন তাহলে সবসময়, সংযমী থাকুন চাঁদাবাজি, দখলবাজি, হামলা-মামলা থেকে সবসময় দূরে থাকুন এবং একটি কথা মনে রাখবেন বিএনপির ভাইয়েরা আপনি আজকে জেই মানুষ থেকে জোড় করে চাঁদা নিচ্ছেন বা দখল বাজী করছেন কিন্তু এই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এর হিসাব মহান আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। বিরোধী দলের সাথে সহনশীল আচরণ করুন এবং সৌহার্দ্য পূর্ণ আচরণ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট থেকে বিরত থাকুন দলের ভাবমূর্তি রক্ষা করুন মনে রাখবেনআজ দেশের মানুষের চোখ আমাদের সবার বিএনপি দিকে। ১৭ বছর পর যে পাহাড়সম প্রত্যাশা তৈরি হয়েছে, একটি ভুল আচরণ সেই প্রত্যাশাকে নষ্ট করে দিতে পারে। রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব। উগ্রতা দিয়ে নয়, শৃঙ্খলা ন্যায়ের মাধ্যমে নেতৃত্ব প্রমাণ করতে হয়। আপনাদের ভাই হিসেবে আগাম সতর্ক করলামসংযমই এখন সবচেয়ে বড় শক্তি। শান্ত থাকুন, দায়িত্বশীল থাকুন, দেশ দলের সম্মান রক্ষা করুন। সর্ব শেষে আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ।

Bangladesh Nationalistt Party-BNP

BNP Media Cell

Our BNP

Salahuddin Ahmed BNP


রিটেলেড নিউজ

যে নিউজ পত্রিকায় লেখা হয় না...

যে নিউজ পত্রিকায় লেখা হয় না...

জনতারকণ্ঠ ডেস্ক

Dr. Iqbal Mahmudএক রোগী প্রচন্ড বুকে ব্যথা নিয়ে পার্কভিউ সিসিইউ তে ভর্তি হোন। সাপের মতো ঠান্ডা শরীর, একটু এক... বিস্তারিত

বৃদ্ধাশ্রমের ১৭ নম্বর কক্ষ

বৃদ্ধাশ্রমের ১৭ নম্বর কক্ষ

জনতারকণ্ঠ ডেস্ক

মমতাজ পারভীন : বৃদ্ধাশ্রমের ১৭ নম্বর কক্ষে থাকা রহিম সাহেব প্রতিদিন বিকেল পাঁচটায় পরিষ্কার কাপড... বিস্তারিত

হযরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)’র সংক্ষিপ্ত পরিচিতি

হযরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)’র সংক্ষিপ্ত পরিচিতি

জনতারকণ্ঠ ডেস্ক

স্টোরি অফ কুতুবদিয়াহযরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.), যিনি কুতুবদিয়ার মালেক শাহ হুজুর নামে পর... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত