“শিশুদের প্রতি সংবেদনশীল হতে হবে” সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আজিজ আহমদ ভূঞা

এম.ইউছুপ রেজা    ০৮:৪৬ পিএম, ২০২৩-০৫-২০    841


“শিশুদের প্রতি সংবেদনশীল হতে হবে”  সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আজিজ আহমদ ভূঞা

“এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”-ছাড়পত্র- সুকান্ত ভট্টাচার্য। আমরা প্রত্যেকে শিশু কাল অতিক্রম করেছি। শিশুরা অপরাধ করে না, তারা অপরাধে জড়িয়ে যায় কিংবা জড়ানো হয়। তাই তাদের সংশোধনের ব্যবস্থা গ্রহণ এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে”। স্টেকহোল্ডার, বিজ্ঞ প্যানেল আইনজীবী, সমাজ সেবা প্রবেশন অফিসার শিশুদের আইনি অধিকার নিয়ে কাজ করছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে। লিগ্যাল এইড এর বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ শিশুদের মামলাগুলোয় ভালোবাসার সাথে সেবা দিতে হবে।

১৯ ও ২০ মে, ২০২৩খ্রি. ÔÔStrengthening Capacity of Judicial System for Child Protection in Bangladesh” Project, Law & Justice Division, MoLJPA, and UNICEF Bangladesh জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে ০২(দুই) দিন ব্যাপী লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন ২০১৩’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা।

ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শাহনেওয়াজ মনির এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) রুবায়েত ফেরদৌস, শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে ইউনিসেফ বাংলাদেশ এর গৃহীত কার্যক্রম ও “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ” (এসসিজেএসসিপিবি) প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যে বিষয়ে বক্তব্য রাখেন জেসমিন বি হোসাইন, চাইল্ড প্রোটেকশন অফিসার, চট্টগ্রাম ডিভিশন ইউনিসেফ।

দু’দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে শিশুর বিচার ব্যবস্থা ও ফৌজদারী বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য বিষয়ক সেশন পরিচালনা করেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আজিজ আহমদ ভূঞা, শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ বিষয়ে সেশন পরিচালনা করেন মোঃ জামিউল হায়দার, বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৪ চট্টগ্রাম, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আদালত কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ বিষয়ে সেশন পরিচালনা করেন মুরাদ-এ-মাওলা সোহেল, বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম, বিকল্প পন্থা, পারিবারিক সম্মেলন, বিরোধ মিমাংসা, প্রবেশন ইত্যাদির পরিচিতি বিষয়ক সেশন পরিচালনা করেন মোহাঃ সিরাজুদৌল্লা কুতুবী, বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৬, চট্টগ্রাম, শিশুর আইনগত প্রতিনিধিত্ব ও আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু ও বিকল্প পরিচর্যা বিষয়ক সেশন পরিচালনা করেন মুন্সী আব্দুল মজিদ, বিভাগীয় স্পেশাল জজ, চট্টগ্রাম এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এবং থানা কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ বিষয়ে সেশন পরিচালনা করেন কামরুন নাহার রুমী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মোহাম্মদ খাইরুল আমীন, যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের ৩০ জন বিজ্ঞ প্যানেল আইনজীবী এবং ইউনিসেফ কর্মকর্তাবৃন্দ। দুই দিন ব্যাপি প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়।


রিটেলেড নিউজ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত পাঁচ বছর বয়সী... বিস্তারিত

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্... বিস্তারিত

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

জনতারকণ্ঠ ডেস্ক

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক... বিস্তারিত

নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে-চসিক মেয়র

নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে-চসিক মেয়র

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন চ... বিস্তারিত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

নিজের ব্যানার নিজেই ছিড়ে ফেললেন চসিক মেয়র শাহাদাত

এম.ইউছুপ রেজা

চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়... বিস্তারিত

দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

জনতারকণ্ঠ ডেস্ক

সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।রোববার (১৮ আগস... বিস্তারিত

সর্বশেষ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে-জেলা জজ কাজী আবদুল হান্নান

এম.ইউছুপ রেজা

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক এলজি উদ্ধার, সিএনজিসহ চালক গ্রেফতার

জনতারকণ্ঠ ডেস্ক

ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন : সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

জনতারকণ্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মুৎসুদ্দি দিলু বড়ুয়া

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত