বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ এএম
মামলার দীর্ঘসূত্রিতা কমানো এবং তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেন্স। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সেবকের মত কাজ করতে হবে। আপনারা জানেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। “অসচ্ছলের মামলার ভার, বহন করে সরকার”। আর্থিক ভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিদ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তীতে অসর্মর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।
৩১ মে (বুধবার) বিকেলে জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ৫ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।
ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শাহনেওয়াজ মনির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরাদ-এ মাওলা সোহেল, বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, বিজ্ঞ মহানগর দায়রা জজ প্রতিনিধি ও অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফিন, মোঃ কামরুল হাসান এডিসি প্রসিকিউশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সুপার প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক ও সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা: মোঃ নুরুল হায়দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, প্রবেশন অফিসার সমাজ, ব্লাস্ট চট্টগ্রামের সমন্বয়কারী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ রেজাউল করিম চৌধুরী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত পাঁচ বছর বয়সী... বিস্তারিত
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্... বিস্তারিত
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক... বিস্তারিত
নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন চ... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের দেওয়ালে নিজের নামে লাগানো ব্যানার-পোস্টার নিজেই ছিঁড়লেন মেয়... বিস্তারিত
সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।রোববার (১৮ আগস... বিস্তারিত
জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বলেন, "এদে... বিস্তারিত
ডিআইজি চট্টগ্রাম রেন্জ এর নির্দেশে ও অফিসার ইনচার্জ মহেশখালী থানা এর নেতৃত্বে থানার পুলিশ উপ-পরি... বিস্তারিত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে "... বিস্তারিত
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ ... বিস্তারিত